• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ
গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলায় খরিপ-২ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাশকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোত্তালিব আলী।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গাংনী উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের মাশকলাই চাষে উৎসাহিত করবে। একইসঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবে এবং এলাকার কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category