গাংনীতে হরতাল সমর্থনে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ভোরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ঝিনেরপুল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায়, গাংনী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ইনসারুল হক ইনসু’র নেতৃত্বে অবরোধ সমর্থনে শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ মিছিল করা হয়।
আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হকসহ নেতৃবৃন্দ।