• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে পৌর ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করা এবং সংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাতে গাংনী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় ওই ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। সভাপতিত্ব করেন গাংনী পৌর ১ নম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহাবুব রহমান, গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু ও মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন। আরও উপস্থিত ছিলেন গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রেজওয়ানুল হক ইমন, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ আহমেদ, গাংনী পৌর কৃষকদলের প্রস্তাবিত আহবায়ক আমিনুল ইসলাম, যুবদল নেতা সাইবুলসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category