• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে পেঁয়াজ চাষীদেরকে দেয়া হলো সার,বীজ ও বাঁশ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
গাংনীতে পেঁয়াজ চাষীদেরকে দেয়া হলো সার,বীজ ও বাঁশ
গাংনীতে পেঁয়াজ চাষীদেরকে দেয়া হলো সার,বীজ ও বাঁশ

মেহেরপুরের গাংনীতে গ্রীষ্মকালীণ পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বাঁশ বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন।

অনুষ্ঠানে মোট ১২০ জন পেঁয়াজ চাষির প্রত্যেককে উন্নত মানের এক কেজি বীজ, একটি বাঁশ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, পলিথিন, বালাই নাশক ও সুতুলি প্রদান করা হয়। এ ছাড়াও পেঁয়াজ চাষিদেরকে জনপ্রতি দু’হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলে জানান কৃষি বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category