• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাইফ নামের (১৪) এক স্কুল ছাত্র এবং তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী বুলু মন্ডল (৬০) নিহত হয়।

জানা গেছে, বিকেলে আবু সাইফ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সাহাবারবাটি গ্রামের দিকে যাচ্ছিলো। আটকবর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে বিকেলে উপজেলার বামন্দী মেয়ের বাড়ি থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন গাংনী কলেজপাড়ার বুলু মন্ডল। পশ্চিম মালসাদহ এলাকায় পৌছুলে একটি তেলবাহী ট্রাঙ্কলরি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে বুলু বিশ্বাস রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা দুটির বিষয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category