• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬
গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরে ডুবে রামীম হোসেন (৮) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে মাদ্রাসার পাশের পুকুরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত রামীম গাংনী পৌর এলাকার র‍্যাব ক্যাম্পপাড়ার সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে ও স্থানীয় তালিমুল কুরআন ইসলামিয়া একাডেমির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার নির্ধারিত সময়ের আগেই রামীম বন্ধুদের সঙ্গে পড়ার স্থানে যায়। পরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত মাদ্রাসার পাশের পুকুরে পড়ে যায়। তার বন্ধুদের তৎপরতায় খবর পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে রামীমকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন্নাহার খানম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category