• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে পানিতে ডুবে সারাফ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সারাফ ভাটপাড়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানি থেকে শিশু সারাফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে শিশু সারাফ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে আসলেও সারাফ বাড়ি ফিরে না। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি পুকুরের ভাসতে দেখে পথচারীরা।

এ সময় স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা,শিশু সারাফ পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে গিয়ে মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category