• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনীতে পর্ণগ্রাফি মামলায় একজন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
গাংনীতে পর্ণগ্রাফি মামলায় একজন গ্রেফতার
গাংনীতে পর্ণগ্রাফি মামলায় একজন গ্রেফতার

সোহেল রানা(২৯) নামের এক আসবাবপত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। বুধবার (২১ডিসেম্বর) সকালে পুলিশের একটি টীম তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার রিরুদ্ধে গাংনী থানায় একটি পর্ণগ্রাফি মামলা রয়েছে। সোহেল রানা গাংনীর বাজার পাড়ার ইদ্রীস হোসেনের ছেলে। দুপুরে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক গৃহবধুর সাথে মালামাল কেনাকাটার সময় সোহেল রানার পরিচয় ঘটে। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও প্রেমের অভিনয় করতো সোহেল রানা। একপর্যায়ে সোহেল রানা ওই গৃহবধুকে একটি বাড়িতে নিয়ে ভীতি প্রদর্শন করে ধর্ষন করে এবং তা মোবাইল ফোনে ধারন করে। সোহেল ও তার বন্ধুরা সেই ভিডিও ও ছবি ইন্টার নেটে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে স্বর্ণালংকারসহ অন্ততঃ সাড়ে আট লাখ টাকা গ্রহন করে। পরে আরো টাকা দাবী করলে তা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ভিডিও গৃহবধুর স্বামীর কাছে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে ভুক্তভোগি গৃহবধু গাংনী থানায় একটি মামলা দায়ের করে। যার নং- ২৯। তারিখ ২১/১২/২২ ইং। এ মামলায় পুলিশ সোহেল রানাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category