• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে পরিত্যাক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
গাংনীতে পরিত্যাক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার
গাংনীতে পরিত্যাক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় ১০টি ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের ৫টি বক্স উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে স্থানীয়রা জমিতে কাজ করার সময় এগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে কাজ করার সময় মাটির নিচে ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের বক্স পাওয়া যায়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

স্থানীয়দের ধারণা, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। সে সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।

গাংনী থানার (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বোমা ডিসপোজল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category