• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পতাকা বৈঠকে ১৮ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে পতাকা বৈঠকে ১৮ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
গাংনীতে পতাকা বৈঠকে ১৮ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সিমান্ত রক্ষী বাহিনীর যৌথ সম্মতিতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে ১৮ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সিমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার কাছে বিজিবি সদস্যদের হাতে তাদের হস্তান্তর করা হয়। সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনে কাজিপুর বিওপি-র কোম্পানী কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, দেশের বিভিন্ন সিমান্ত দিয়ে বাংলাদশী নাগরিকরা অভৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে শুক্রবার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ১৮ জনের তথ্য যাচাইবাছাই শেষে গাংনী থানায় সৌপর্দ করা হয়েছে। পতাকা বৈঠকে ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসিসুনিল কুমার যাদবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যাক্তিরা হলেন, পটুয়াাখালী জেলার মেহেদী, চুয়াডাঙ্গার নুর জাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মন্ডল, সাইদুল ইসলাম, চাঁদপুরের খোকন বেপারী, সাতক্ষীরা রমাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার, মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির, নাসিমা শেখ কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category