• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে নাশকতা মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
গাংনীতে নাশকতা মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার
গাংনীতে নাশকতা মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে নাশকতা মামলায় করমদি গ্রামের জাহাঙ্গীর আলমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে গাংনীস্থ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

গাংনী থানা সুত্রে জানা গেছে, গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় গাংনীস্থ বাসা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গেল ২৮ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে গাংনী মৎস্য হ্যাচারির পাশে ককটেল বিষ্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। এর আগে গাংনী শহরে বিক্ষোভ মিছিল করছিল ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা এ ককটেল হামলা চালিয়েছে অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপু। নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়।

ওই মামলার আসামি হিসেবে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। জাহাঙ্গীর আলমের নামে অস্ত্র ও নাশকতার আরও ১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

তবে ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। এ দাবি জানিয়ে বিএনপির আন্দোলন বানচাল করতে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে জাহাঙ্গীর আলমের মুক্তি দাবি করেছেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। গ্রেফতার অভিযান বন্ধ করতে তিনি পুলিশের প্রতি অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category