• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে নাশকতার পরিকল্পনাকারী আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
গাংনীতে নাশকতার পরিকল্পনাকারী আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার
গাংনীতে নাশকতার পরিকল্পনাকারী আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ৫ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার মেহেরপুর আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোকন দেওয়ান(৬২), ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন মোল্লা(৬০), রাইপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল হান্নান(৫০), আওয়ামী লীগ কর্মী চাঁদপুর গ্রামের আশিক আহম্মেদ (২৭) ও আরশেদ আলী (৪২)।
জানা গেছে, সোমবার বিকেলে গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে আওয়ামী লীগ নেতা আব্দুর রবের বাড়িতে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করে। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে স্থানীয় রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠে। আকস্মিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়াকে নাশকতা এবং শান্তি শৃংখলায় বিঘœ ঘটানোর উস্কানি হিসেবেই গ্রহণ করেন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানায় এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের পুলিশের উপর নানা কর্ণার থেকে রাজনৈতিক চাপ বাড়তে থাকে।
এদিকে সোমবার রাত থেকে শুরু হয় পুলিশের অভিযান। এ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। গ্রেফতার হওয়া পাঁচ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category