• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে নববধুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ও শশুর পুলিশ হেফাজতে

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
গাংনীতে নববধুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ও শশুর পুলিশ হেফাজতে
গাংনীতে নববধুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ও শশুর পুলিশ হেফাজতে

মেহেরপুরের গাংনীর ঢেপা গ্রাম থেকে টুম্পা খাতুন(১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি টীম আজ রোববার সকালে টুম্পার মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে। এ ঘটনায় টুম্পার স্বামী সাঈদ হোসেন ও শশুর মিঠু হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। টুম্পা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ।

জানা গেছে, ছয় মাস আগে গাংনী উপজেলার ঢেপা গ্রামের রাজমিস্ত্রী সাঈদ হোসেনের সাথে মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের পিন্টুর মেয়ে টুম্পা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনেই সংসার করে আসছিলেন। তারা ছিলেন সুখী দম্পতি। শনিবার তারা ঈদের বাজার করেছে। সারাদিন রোজা পালনের পর সন্ধ্যায় পিকনিক করেছে। কিন্তু মধ্যরাতে টুম্পা ঘরের আড়াইয়ের সাথে গলায় ফাঁস নেয়। কি কারণে ফাঁস নিয়েছে তা জানাতে পারেনি টুম্পার স্বামীর পরিবারের লোকজন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু মামলা রুজু সাপেক্ষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী ও শশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category