• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে নবজাতকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
গাংনীতে নবজাতকের মরদেহ উদ্ধার
গাংনীতে নবজাতকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীর সহবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নিকটে একটি ডোবার পাশ থেকে সদ্য ভুমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।

সহড়াবাড়িয়া গ্রামের তফেল উদ্দীনের স্ত্রী হেনা বেগম জানান, দুপুরে তিনি ওই ডোবায় একটি পাটের তৈরী চট ধোয়ার জন্য যান। সেখানে দুটি কুকুর কিছু একটা টানাটানি করছে দেখতে পেয়ে লোকজনকে ডাক দেন। স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান পলিথিনে জড়ানো নবজাতকের মরদেহটিকে টানাটানি করছে।

খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখতে ভিড় জমায়। সেই সাথে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরন করে। ধারনা করা হচ্ছে- কোন নারী তার অপকর্ম ঢাকতে নবজাতকটিকে প্রসবের পরপরই হত্যা করে ডোবার পাশে ফেলে গেছে।

হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আলতাফ হোসেন জানান, নবজাতকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এটি ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category