আমন ধান ও পেয়াজ উৎপাদন বাড়াতে সরকারের প্রণোদনার আওতায় মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার (০৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে গাংনী উপজেলার ২ হাজার ৭২০ জন কৃষকের মাঝে এ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধান বীজ বিতরণে সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।
প্রণোদনার আওতায় ২৬০০ জন চাষীকে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি সার এবং ১২০ জন চাষীকে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও সার প্রদান করা হয়।