• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ধানখোলা মাঝের পাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
গাংনীতে ধানখোলা মাঝের পাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
গাংনীতে ধানখোলা মাঝের পাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দুস্থ ও অসহায় মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাঝের পাড়া “একতা যুব সংঘ” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এলাকার ৪৪ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদাণ করা হয়। পরে এসকল মানুষের মধ্যে স্বাবলম্বী করতে লটারীর মাধ্যমে নির্বাচিত করে একজনকে একটি ছাগল উপহার দেওয়া হয়।

উপহার সামগ্রী হিসেবে এক প্যাকেট ময়দা, লাচ্চা সেমাই, চিনি, দুধ, হুইল পাউডার, দুই প্রকার সাবান, সয়াবিন তেল, মশুরির ডাল, লবণ, জিরা, মসলা (মাংসের মসলাসহ), আলু, পেয়াজ ও রসুন দেওয়া হয়। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ও একতা যুব সংঘের আমিনুর রহমান মুক্তি, আলাউদ্দীন, হাশেম আলী, ইসলামুল হক, কামরুল ইসলাম, শাজাহান কবীর, আব্দুল হান্নান, তোফাজ্জেল হোসেন, জিয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম ও আল মামুন এলাকার ৪৪ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকলের হাতে হাতে ঈদ উপহার পৌছানোর পর তাদের মধ্যে স্বাবলম্বী করতে লটারীর মাধ্যমে এক জনকে বেছে নেওয়া হয়। লটারীতে ধানখোলা মাঝের পাড়ার জাকিরুল ইসলামের নাম উঠলে তার হাতে একটি ছাগল তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category