• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারনের দাবীতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
গাংনীতে ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারনের দাবীতে মানববন্ধন
গাংনীতে ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারনের দাবীতে মানববন্ধন

মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের অপসারন ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ঐ ইউনিয়নের সর্বস্তরের জনগন। আজ রবিবার সকালে গাংনী শহরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাংনী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারে সমাবেশ ও মানববন্ধন করে। মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজল হোসেন ও  সদস্য সচিব এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহমেদ। বক্তারা ধানখোলা ইউপির বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের স্থায়ী অপসারণ ও গ্রেফতারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category