• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ধর্ষণ মামলার আসামিসহ নয়জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
গাংনীতে ধর্ষণ মামলার আসামিসহ নয়জন গ্রেফতার
গাংনীতে ধর্ষণ মামলার আসামিসহ নয়জন গ্রেফতার

ধর্ষণ মামলার এক আসামীসহ ৯ জনকে গ্রেফতার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জুয়া আইনে ছয়জন ও মাদক আইনে দুইজন আসামি রয়েছেন। এসময় জুয়াড়িদের কাছ থেকে ৫৪ হাজার টাকা, হেরোইন ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ধর্ষণ মামলার আসামি হলেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের ওহাব শাহের ছেলে জামাল উদ্দীন। এ ছাড়াও জুয়া আইনের মামলার আসামিরা হলেন, সাহারবাটি গ্রামের আইনাল মালিথার ছেলে জিহান (৩০), আব্দুল হালিমের ছেলে মাসুদুর রহমান (৩৫), মৃত উসমান কারিগরের ছেলে ইমাদুল ইসলাম (৪৫), মৃত নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪৫), মৃত জালাল উদ্দীনের ছেলে আসাদুল হক (৩৬) এবং সদর উপজেলার কালীগাংনী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাবুল হোসেন।

অপরদিকে, মাদক মামলার আসামি কাজিপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে জুনায়েদ হোসেন (২৩) ও নিশিপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা। মাদক কারবারি মাসুদের কাছ থেকে একশ গ্রাম হেরোইন ও জুনায়েদের কাছ থেকে ১০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আসামিদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category