• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে দোকানের টিনের চাল কেটে তিন লাখ টাকার মালামাল চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
গাংনীতে দোকানের টিনের চাল কেটে তিন লাখ টাকার মালামাল চুরি
গাংনীতে দোকানের টিনের চাল কেটে তিন লাখ টাকার মালামাল চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বাজারে রুপায়ন মার্কেটিং নামে একটি হার্ডওয়্যার, ইলেকট্রিক ও স্টেশনারি দ্রব্যাদির দোকানে টিনের চাল কেটে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে চোর। নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

দোকান মালিক ইয়াসিন আলী জানান, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে দোকান খুলে দেখেন দোকানের ভেতরে মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে স্থানীয়দের ডেকে দোকানে ঢুকে দেখা যায়, দোকানের পশ্চিম পাশের টিনের চাল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে। এ সময় দোকান থেকে নগদ ৫ হাজার টাকা, বিআরবি তারসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫০ কয়েল তামার তার ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দোকান মালিক গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, সাহারবাটি বাজারে রুপায়ন মার্কেটিং নামে একটি হার্ডওয়ার, ইলেকট্রিক ও স্টেশনারি দ্রব্যাদির দোকানে টিনের চাল কেটে চুরির লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category