• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

মেহেরপুরের গাংনীর বামন্দীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কমিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।

প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুর্খী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাকেশ(১৫), শয়ন(১৬) এবং বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেল চালক অভিক (২৮) সড়কে ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষনা করে। শয়নের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার বামন্দীতে দুটি মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েক মাস আগে স্কুল ছাত্র রাকেশ মোটরসাইকেল কিনে দিতে খাওয়াা-দাওয়া বন্ধ করে দেয়। এবং অত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে তাই পরিবারের সদস্যরা তার চাপাচাপিতে তাকে মোটরসাইকেল কিনে দেয়। রাকেশের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category