• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে দুই দিনমজুরের পাশে চেয়ারম্যান সোহেল

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩
গাংনীতে দুই দিনমজুরের পাশে চেয়ারম্যান সোহেল
গাংনীতে দুই দিনমজুরের পাশে চেয়ারম্যান সোহেল

মেহেরপুরের গাংনীর চর গোয়াল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর আতিয়ার রহমান ও সাহাদুল ইসলামের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ। বুধবার(০৮ মার্চ) সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি পরিদর্শন করেছি। আমার ব্যক্তিগত উদ্যোগে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। তাদের জন্য সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর সাহায্যে চাইবো।

ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমান বলেন, আমি বর্তমানে খোলা আকাশের নিচে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছি। সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার মত অবস্থা আমার নেই। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। সেইসাথে চেয়ারম্যান সোহেল আহমেদ সহযোগিতা করায় তাকে ধন্যবাদ জানান।

উল্লখ্য, গতকাল মঙ্গলবার(০৭ মার্চ) রাত আটটার দিকে গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুন লেগে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় আতিয়ার রহমানের। আতিয়ার ও সাহাদুল মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রামের পাইক পাড়ার সামসুদ্দিনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category