• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাংনীতে দুই কাঠা জমির জন্য মামার হাতে ভাগিনা খুন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
গাংনীতে দুই কাঠা জমির জন্য মামার হাতে ভাগিনা খুন
গাংনীতে দুই কাঠা জমির জন্য মামার হাতে ভাগিনা খুন

দুই কাঠা জমি নিয়ে বিরোধের জেরে মামা আবুল কালামের ধারালো অস্ত্রাঘাতে ভাগিনা জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) দুপুরে মেহেরপুরের গাংনীর হিজুলবাড়িয়া মধ্যপাড়ায় কে খুনের ঘটনাটি ঘটে। খুনিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি।

নিহত জামাল উদ্দিনের মা মমতাজ বেগম জানান, মাত্র ২ কাঠা জমি ভাগাভাগি নিয়ে জামাল উদ্দিনের সাথে ভাগিনা কালামের দ্বন্দ বিরাজ করছিল। আজ দুপুর ২ টার দিকে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মামা কালাম তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে জামাল উদ্দিনের মাজায় কোপ দেয়। মারাত্মক জখম হয় জামাল উদ্দিন। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জামাল উদ্দিনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া জামাল উদ্দিন কেন মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খুনের ঘটনাটি তিনি শুনেছেন এবং খুনিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category