• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল প্রেসিডেন্টের মতবিনময় সভা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল প্রেসিডেন্টের আগমন উপলক্ষে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় এসডিজি গাংনী গড়ে তোলার জন্য উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক ফোরামের সাধারণ সম্পাদক এ এস এম আবু সায়েম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল প্রেসিডেন্ট টীম প্রিউইট, কান্ট্রি ডিরেক্টর ডঃ বদিউল আলম মজুমদার গ্লোবাল ফিনান্স এন্ড এডমিন জেথ্রো ক্লিবেউকার, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডঃ নাজমুন নাহার, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ও পিএসজি গাংনীর সমন্বয়কারী সাংবাদিক রফিকুল আলম বকুলসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক ও দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে গাংনীকে এসডিজি উপজেলা গড়ে তোলার লক্ষ্যে কাজের অভিজ্ঞতা ও শেয়ারিং করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন পর্যায়ের কর্মীরা তাদের বিভিন্ন সফলতা ও সামাজিক ভাল কাজের কথা তুলে ধরেন। স্বাস্থ্য, শিক্ষা স্যানিটেশন, বাল্য বিবাহ মুক্ত করা গর্ভবতী নারীর পুষ্টি ও স্বাস্থ্য সেবা, করোনাকালীন বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্টের কর্মীরা। গাংনীকে সবদিক দিয়ে পজেটিভ গাংনী ও সরকারের নীতি বাস্তবায়নে সহযোগিতার উদ্দেশ্য নিয়ে হাঙ্গার প্রজেক্ট কাজ করে থাকে। আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারেনা এই মুল মন্ত্র ধারণ করে দি হাঙ্গার প্রজেক্টের কর্মীরা নিজেরা কিভাবে স্বাবলম্বিতা অর্জন করেছে এবং মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলেছে তা তুলে ধরা হয় শেয়ারিং সভায়।

দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল প্রেসিডেন্ট টীম প্রিউইট বলেন, দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অস্বচ্ছল, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ কিভাবে স্বাবলম্বিতা অর্জন করেছে তা অতুলনীয় ও মাইলফলক। তিনি বলেন৷ গ্রামের সাধারণ মানুষ তাদের মেধা, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে বিভিন্ন ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে তা স্বরণীয় ও অনুকরণীয়। তিনি কর্মিদের সফলতার গল্প শুনে ধন্যবাদ জ্ঞাপন করে বিশ্বে তাদের সফলতার গল্প ছড়িয়ে দেয়ার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category