• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দরিদ্র কৃষকের ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে দরিদ্র কৃষকের ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ
গাংনীতে দরিদ্র কৃষকের ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ

মেহেরপুরের গাংনীর সহড়াবাড়িয়া মাঠে আলাল উদ্দীন নামের দরিদ্র এক কৃষকের এক বিঘা ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করেছে প্রতিপক্ষরা। কৃষক ধানক্ষেতে গিয়ে দেখে পুড়ে বিবর্ন হয়ে গেছে। শেষ সম্বল ওই এক বিঘা জমির ধান বিনষ্ট হওয়ায় চোখেমুখে অন্ধকার দেখছেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষক আলাল উদ্দীন গাংনীর শিমুলতলা গ্রামের মতলেব আলীর ছেলে।

কৃষক আলাল উদ্দীন জানান, তিনি পৈত্রিকসুত্রে প্রাপ্ত হয়ে এক বিঘা জমি অন্ততঃ ৪০ বছর আবাদ করছেন। তার অপর শরীক একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফজলুল হক গ্রামের মাঠে সমপরিমান জমি দখলে রেখেছেন। আলাল উদ্দীনের ভোগদখলকৃত জমিটি রাস্তার ধারে হওয়ায় হঠাত চোখ পড়ে ফজলুল হকের। দখল নিতে মরিয়া হয়ে ওঠেন। বিভিন্ন সময়ে নানা ধরনের হুমকিও দিতেন তিনি। শেষ পর্যন্ত জমিটি দখল নিতে ফজলুল হক ও তার ভাগিনা মিলন ও সাগর তিনদিন আগে সকালে প্রকাশ্যে আগাছানাশখ প্রয়োগ করেন। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়রা জানান, প্রথমে কীটনাশখ স্প্রে করছেন বলে ধারনা করলেও ওই তিনজন প্রতিপক্ষ জমিটি দখল নিতে আগাছানাশখ প্রয়োগ করছেন বলেও স্বীকার করেন। গেল দুদিন ধানক্ষেতে কোন প্রতিক্রিয়া না থাকলেও আজ বৃহষ্পতিবার ধানক্ষেত পুড়ে বিবর্ন হয়ে যায়। বিষয়টি ন্যাক্কারজনক বলেও অভিহিত করেন তারা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category