• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
গাংনীতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান বিজয় দিবসের গৌরবময় চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস, আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।

মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে বিলুপ্তপ্রায় দেশীয় পণ্য ও ঐতিহ্যবাহী কারুপণ্যের প্রদর্শনী স্থান পেয়েছে। মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশীয় শিল্প ও সংস্কৃতির উন্নয়ন তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য। তিনদিনব্যাপী এ বিজয় মেলায় মোট ১৮ টি স্টল ঠাঁই পেয়েছে। আগামী ১৭ ডিসেম্বর বিকাল পর্যন্ত এ মেলা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category