• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু
গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে বালি বোঝায় ড্রাম ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে সায়েম নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু বকুল।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আলামিন ও হেলপার মারুফকে আটক করেছে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানিয়েছেন গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে স্থানীয় হাজি ভরস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সায়েম ও আনারুল ইলামের ছেলে বকুল দুই বন্ধু নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে খলিশাকুন্ডি যাওয়ার পথে আকুবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বালি বোঝায় ড্রাম ট্রাকের সাথে স্বজরো ধাক্কা লেগে দুজনই মারাত্মক জখম হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি।

আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালক আলামিন ও হেলপার মারুফকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category