• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত
গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিলরুবা খাতুন(৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান কামারপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। দিলরুবা খাতুন মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদ পন্ডিতের স্ত্রী।

জানা গেছে, সাজ্জাদ পন্ডিত ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে বাড়ি থেকে তার এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ান নামক স্থানে পৌঁছুলে দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। মোটর সাইকেলসহ দুজনই রাস্তার উপর ছিটকে পড়লে ড্রাম ট্রাকটি দিলরুবাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দিলরুবা। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টীম ঘটনাস্থলে গিয়ে দিলরুবার মরদেহ উদ্ধার করেন ও আহত সাজ্জাদ পন্ডিতকে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category