আঞ্চলিক ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি ট্রান্সফরমার।
আটককৃতরা হলো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কালিকাপুর গ্রামের রাহিদুল ইসলাম, ভেড়ামারা উপজেলার ষোলদঠস গ্রামের সজিব ইসলাম ও পারভেজ হোসেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, আজ বুধবার সকালে টহল পুলিশ উপজেলার চোখতোলা মাঠ নামক স্থানে প্রধান সড়কের পাশে তিনজনকে দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে তাদের তল্লাশী করে এসময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরি কাজে ব্যবহৃত রড ও রেঞ্চ পাওয়া যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে চেংগাড়া মাঠের বৈদ্যুতিক খুটি থেকে চুরি করা একটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।