• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কের ইবাদতখানা নামক স্থানে ট্রাক চাপায় মোকলেছুর রহমান বান্টু(৬৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গাংনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে স্থানীয় সাহারবাটি বাজার থেকে আটক করে। মোকলেছুর রহমান বান্টু গাংনীর সাহারবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকলেছুর রহমান বান্টু মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে নিজ বাড়ি সাহারবাটিতে ফিরছিলেন। ইবাদতখানা নামক স্থানে পৌছুলে তার পেছন থেকে একটি ট্রাক (যার নং ঢাকা মেট্রো অ-১১-৫১১৭) সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। অবস্থা বেগতিক দেখে ট্রাক চালক ও তার সহকারী ট্রাকটিকে সাহারবাটি বাজারে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোকলেছুর রহমান বান্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category