• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক,
পৌর রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমানসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। স্থানীয় নেতারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category