• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে জামায়াতের মতবিনিময় ও ক্ষুদে বিজ্ঞানী আল কাসাবকে সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩১ মে, ২০২৫
গাংনীতে জামায়াতের মতবিনিময় ও ক্ষুদে বিজ্ঞানী আল কাসাবকে সংবর্ধনা
গাংনীতে জামায়াতের মতবিনিময় ও ক্ষুদে বিজ্ঞানী আল কাসাবকে সংবর্ধনা

মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গায় মসজিদের ইমাম ও সুধীজনদের সাখে মতবিনিময় সভা এবং ক্ষুদে বিজ্ঞানী আল কাসাবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে কাজিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে হাড়ভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের সুরা সদস্য ও জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা।

কাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মুহা: আলম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গাংনী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, কাজিপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইমামদের মসজিদের মেম্বরে দাঁড়িয়ে এখন থেকে হক কথা বলতে হবে। এছাড়া কোরআন এবং হাদিসের আলোকে সমাজ ও দেশ গঠনে ইমামদের ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের কৃতি সন্তান আল কাসাব অল্প বয়সে আল্লাহর রহমতে সে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে ও বহির্বিশ্বের শত্রুর হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য বেশ কিছু উদ্ভাবন নিয়ে সারাদেশে সাগা ফেলেছে, এই বয়সেই তার চিন্তা গুলি সফল হলে আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category