• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
গাংনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
গাংনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৭ দফা দাবি বাস্তবায়ন, ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান এবং গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বাদ আসর বৃষ্টির মধ্যেও এই কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মিছিল থেকে ফ্যাসিবাদ বিরোধী কঠোর স্লোগান দেওয়া হয়। মিছিলটি গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা ও গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category