• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
গাংনীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
গাংনীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। আলোচনা সভায় দিবসের বিভিন্ন কর্মসুচী নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ। গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বামন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, সাহারবাটি ইউনিপ চেয়ারম্যান মশিউর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category