“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক।
গাংনী উপজেলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, সরকারী দপ্তরের কর্মকর্তাসহ মৎস্যজীবীসহ বিভিন্ন শেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বেধনী ঘোষনা শেষে র্যালী ও গাংনী এতিম খানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।