• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান খোকন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান গাড্ডু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন গ্রামের কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে রুপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category