“তারুণ্যের অংশ গ্রহন, খেলাধুলার মানোন্নয়ন” স্লোগানে মেহেরপুরের গাংনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে গাংনী উপজেলা প্রশাসন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, কৃষি অফিসার ইমরান হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।