মেহেরপুরের গাংনীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। আজ শনিবার রাত আটাটার দিকে গাংনী উপজেলার গাড়াডোবে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ মশাল মিছিল করা হয়।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও তফশীল বাতিলের দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে এ বিক্ষোভ করে ছাত্রদল।
মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক ইমনের নেতৃত্বে আয়োজিত মশাল মিছিলে মেহেরপুর জেলা ছাত্রদল ও গাংনী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।