মেহেরপুরের গাংনী উপজেলার পুড়াপাড়া যুগিন্দা রোড থেকে ভ্যানচালক আইনুদ্দিন (৩২) মারধর করে পাখি ভ্যান ও ভাড়ার নগদ টাকা ছিনিয়ে কলা গাছের সাথে বেঁধে পালিয়ে যায়। আইনুদ্দিন আমিরুল ইসলামের ছেলে ও জুগিন্দা গ্রামের সকার ছেলে। পড়ে সে কৌশলে কলা গাছ ভেঙে মুখ বাঁধা অবস্থায় স্থানীয় পুড়াপাড়া বাজারে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সে হাসপাতালে ভর্তি হয়।
আইনুদ্দিন জানায় পুড়াপাড়া-জুগিন্দা রাস্তায় শনিবার রাত সাড়ে নয়টার পুড়াপাড়া বাজার থেকে দুইজন ছিনতাই কারি যাত্রী বেশে তার পাখিভ্যানে উঠে জুগিন্দা উদ্দেশ্যে রওনা দিয়ে তালতলা নামক স্থানে পৌঁছালে ওখানে ওত পেতে থাকা ৬/৭ জন হাফ প্যান্ট পরিহিত মুখ বাধা অজ্ঞতা নামক ব্যক্তিরা পাখিভ্যান আটকিয়ে ভ্যান চালককে মাঠের ভিতরে কলা গাছের সাথে বেঁধে কিল ঘুষি মেরে পাখি ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে সে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।