মেহেরপুরের গাংনীতে চায়ের দোকানে বিল চাওয়ায় দোকানদার আব্দুল মজিদকে (৫০) ইট দিয়ে আঘাত করে আহত করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিকাল পাঁচটার দিকে সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মজিদ উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
আব্দুল মাজীদের বোন জাহানারা খাতুন জানান, মরজেম আলীর ছেলে রিপন (৩০) দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের দোকানে বাকিতে চা পান করেন। এক হাজার টাকা বাকি করেন। বাকির টাকা চাইলে ইট দিয়ে মাথায় আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শামসুজোহা জানান, আব্দুল মজিদের মাথায় দুটি সেলায় ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কা মুক্ত।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।