• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

গাংনীতে চাচা-ভাতিজার বিরোধের জেরে আড়াই বিঘা ভুট্টাক্ষেত বিনষ্ট

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে চাচা-ভাতিজার বিরোধের জেরে আড়াই বিঘা ভুট্টাক্ষেত বিনষ্ট
গাংনীতে চাচা-ভাতিজার বিরোধের জেরে আড়াই বিঘা ভুট্টাক্ষেত বিনষ্ট

শরিকানা জমি নিয়ে বিরোধের জের ধরে আড়াই বিঘা ভুট্টাক্ষেত বিনষ্টের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনীর সাহারবাটি টেইপুর মাঠে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে থানায় তলব করেছেন।

ভুট্টাক্ষেতের মালিকানা দাবীদার তৌহিদুল ইসলাম জানান, তিনি তার পৈত্রিক সুত্রে পাওয়া ওই জমিতে ভুট্টা আবাদ করেছেন। ক্ষেতের বয়স দেড়মাস। হঠাৎ তার দুই চাচা শামসুল হক ও বদরুল পাওয়ার ট্রিলার দিয়ে সমস্ত ভুট্টাক্ষেত বিনষ্ট করে দেয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় তলব করেন।

এদিকে শামসুল ইসলাম দাবী করেন, এ আড়াই বিঘা জমি তিনি ও তার ভাই আবাদ করতেন। ফসল কাটার পর হঠাৎ  তার ভাতিজা তৌহিদুল ইসলাম এলাকার কিছু গুন্ডা প্রকৃতির লোকজনকে সাথে নিয়ে ওই জমিতে ভুট্টা আবাদ করছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশি ডাকা হলেও সে সালিশিতে উপস্থিত হয়নি। বাধ্য হয়ে তারা ভুট্টাক্ষেত বিনষ্ট করে অন্য ফসল বুনছেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ভুট্টাক্ষেত বিনষ্টের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। বিরোধপুর্ণ জমির কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category