• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে গাংনী উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত সক্রিয়করণের (৬ষ্ঠ পর্যায়) উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তারের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, প্রানী সম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, পি এফ এ সাহদুল ইসলাম, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন ও ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ। সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগন অংশ নেন।
গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা গ্রাম আদালত কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিতে ইউপি চেয়ারম্যানদেরকে আহবান জানান। যেনো ন্যায় ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হয় এবং উচ্চ আদালতের মামলার চাপ কমার পাশাপাশি মানুষের অর্থনৈতিকভাবে অনেক খরচ কমবে। উপস্থিত সকলেই গ্রাম আদালতের প্রচার প্রচারণা বৃদ্ধির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category