• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

গাংনীতে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

মেহেরপুরের গাংনীতে আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টায় মেহ গাংনী উপজেলর হিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসিবুল ইসলাম ওই গ্রামের ছহিরউদ্দীনের ছেলে ও স্থানীয় হিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।

হাসিবুলের পারিবারিক সুত্র জানায়, রান্নার জ্বালানী সংগ্রহের জন্য বাড়ির পাশে একটি আম গাছে উঠে হাসিবুল। শুকনা ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশতঃ ডাল ভেঙ্গে গাছ থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক লায়লা আফরোজ জানান, হাসপাতালে আসার আগেই হাসিবুলের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category