• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ পৌর ছাত্রদলের সদস্য সচিব আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ পৌর ছাত্রদলের সদস্য সচিব আটক
গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ পৌর ছাত্রদলের সদস্য সচিব আটক

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১১ জানুয়ারী) ভোরে তাকে আটক করা হয়।

আটককৃতের কাছ থেকে ১শ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান।

তিনি জানান একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করলে সে চাঁদাবাজি ও গাজা রাখার ঘটনার সত্যতা স্বীকার করে। ফলে তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, “শিশির আহমেদ শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।”তিনি আরও বলেন, উদ্ধারকৃত সিম কার্ডগুলো দিয়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হতো কি না, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

আটক ছাত্রনেতা শাকিল আহমেদ গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত একজন নেতার বিরুদ্ধে মাদক ও অনলাইন জুয়ার মতো অভিযোগ তরুণ সমাজের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category