• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে গম মাড়াই যন্ত্রের ধাক্কায় কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
গাংনীতে গম মাড়াই যন্ত্রের ধাক্কায় কৃষকের মৃত্যু
গাংনীতে গম মাড়াই যন্ত্রের ধাক্কায় কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে গম কাটা-মাড়াই যন্ত্রের ধাক্কায় বজলুর রহমান (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০মার্চ) দুপুরে উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে গম কাটার সময় এ ঘটনাটি ঘটে। বজলুর রহমান ওই গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাটা মাড়াই যন্ত্র দিয়ে বজলুর রহমানের জমিতে গম কাটছিলেন এক চালক। হঠাৎ মাড়াই যন্ত্রটি পেছনে নেয়ার সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে পথিমধ্যে মারা যান তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যদি নিহতের পরিবার মামলা করতে চান তবে মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category