• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
গাংনীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
গাংনীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দেশ ও দেশের জনগণের কল্যাণে সরকারের নানামুখি উন্নয়ন তুলে ধরতে কৃষক সমাবেশ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা কৃষক লীগ। বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় গাংনী হাসপাতাল বাজার থেকে একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদ হাচিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। প্রধান বক্তা জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব আলম শান্তি। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান হাবীবসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category