• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে কৃষক লীগের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে কৃষক লীগের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ
গাংনীতে কৃষক লীগের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে গাংনীতে প্রামান্য চিত্র প্রদর্শন ,লিফলেট বিতরণ, ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেরাইল গ্রামে প্রামাণ্য চিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় কৃষকলীগের নেতা কর্মীরা।

উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আজিজুল বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রাপ্তি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা বিষয়ক উঠান বৈঠকে মেট্রোরেল, ওড়াল সড়ক, পদ্মা সেতুসহ সরকারের নানা দৃশ্যমান উন্নয়ন ধারায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ শান্তিতে থাকে।

শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category