• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
গাংনীতে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গাংনীতে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুরের গাংনীতে এশিয়ান টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় গাংনী এ্যাডভান্স মেডিকেয়ার হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এশিয়ান টেলিভিশনের গাংনী উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর।
দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার নির্বাহী সম্পাদক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় এশিয়ান টেলিভিশনের দীর্ঘ ১০ বছরের সাফল্য নিয়ে আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম, আরটিভি’র জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ, বাংলা টিভির জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, মেহেরপুর রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আল আমিন হোসেন, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জুরাইস ইসলাম, লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, গ্লোবাল টিভি’র জেলা প্রতিনিধি রাব্বি আহম্মেদ, বিডি২৪লাইভ ডটকমের জেলা প্রতনিধি জাহিদ মাহমুদ, মেহেরপুর চোখের বার্তা সম্পাদক মীর শামীম, দৈনিক স্বাধীন মত পত্রিকার প্রতিনিধি আব্দুল আলিম, সাবেক ছাত্র নেতা ও শিক্ষক রকিবুল ইসলাম, কৃষক লীগের গাংনী উপজেলার শাখার সাধারণ সম্পাদক মসিউর রহমান পলাশ, মাহি ক্লিনিকের পরিচালক উম্মে সালমা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, মেহেরপুর টিভির এ্যাডমিন তানজিজুর রহমান তপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টেলিভিশন, এশিয়ান টেলিভিশনের গাংনী উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলামসহ এশিয়ান টেলিভিশনের সকল কলাকুশলীদের স্বার্বিক মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category