• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে এপেক্স বাংলাদেশের জেলা ৬ এর স্কুলিং অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ মে, ২০২৬
গাংনীতে এপেক্স বাংলাদেশের জেলা ৬ এর স্কুলিং অনুষ্ঠিত
গাংনীতে এপেক্স বাংলাদেশের জেলা ৬ এর স্কুলিং অনুষ্ঠিত

এপেক্স বাংলাদেশের ডিজি-০৬ এর পালাবদল ও স্কুলিং অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের গাংনী শহরের কার্নিভাল ফিউশন রেস্টুরেন্টে শনিবার দুপুরে এ অয়োজন করা হয়।

এপেক্সিয়ান জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে এবং ডিজি ০৬ এর ডিজি এস এম রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি আবু নাঈম মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন ও এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সয়ান আশরাফুল হক মানিক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান আসাদুজ্জামান খোকন, সংগঠনের এনএসডি শাহনেওয়াজ পারভিন সেতু, সংগঠনের এনএডি এপেক্সিয়ান জুয়েল চৌধুরী ও এপেক্সয়ান কবীর আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিনারুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম পল্টু, প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হেলালউদ্দীন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ফিরোজ আহমেদ নিশান, এপেক্স ক্লাব অব মাদারীপুরের সভাপতি এইচ এম হাবিবুর রহমান, এপেক্স ক্লাব অব মিরপুরের সভাপতি মরিয়ম আক্তার মুক্তা ও এপেক্স ক্লাব অব মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মুক্তা। এছাড়াও এপেক্স ক্লাব অব মেহেরপুরের সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় এপেক্স ক্লাব অব মেহেরপুরের পালাবদল অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের জন্য জুলফিকার আলি ভুট্টো ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মিন্টু নির্বাচিত হয়। সংগঠনের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তাদের শপথ পাঠ করান এপেক্স বাংলাদেশের ডিজি ৬ এর গভর্নর রফিকুল আলম বকুল। প্রধান অতিথির বক্তব্য এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি সংগঠনের সার্বিক ইতিহাস এবং পরিচালনা ও ক্লাব সভাপতি, সেক্রেটারিসহ সদস্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category