• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে এক মাদকসেবীর ২০ দিনের কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
গাংনীতে এক মাদকসেবীর ২০ দিনের কারাদন্ড
গাংনীতে এক মাদকসেবীর ২০ দিনের কারাদন্ড

মেহেরপুরের গাংনীতে আবু সাঈদ (৪৫) নামের এক মাদকসেবীর ২০ দিনের কারাদন্ড ও এক শত টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে তেরাইল বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত আবু সাঈদ ঐ গ্রামের ইউনুস আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, কারাদন্ডপ্রাপ্ত আবু সাঈদ নিয়মিত মাদকসেবী। আজ তাকে তল্লাশী করে এক পুরিয়া গাজাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে সে দোষী সাব্যস্ত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় তাকে ২০ দিনের কারাদন্ডাদেশ প্রদান ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দন্ডপ্রাপ্তকে গাংনী থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category