• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

গাংনীতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়রসহ ৩৪ জনকে আসামী করে মামলা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়রসহ ৩৪ জনকে আসামী করে মামলা
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়রসহ ৩৪ জনকে আসামী করে মামলা

সন্ত্রাস দমন আইনে গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও সাবেক পৌর মেয়র আহম্মেদ আলীসহ ৩৪ জনকে আসামী করে মেহেরপুর আদালতে মামলা করা হয়েছে।

সোমবার বিকেলে মামলাটি করেন বৈষম্য বিরোধি আন্দোলনের সদস্য গাংনীর চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে রেজানুল হক ইমন।

মেহেরপুর মোকাম বিজ্ঞ সন্ত্রাস বিরোধ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইমাম মামলাটি গ্রহনের জন্য গাংনী থানাকে আদেশ প্রদান করেন বলে জানিয়েছেন মামলার বাদির আইনজীবী সেলিম রেজা। এদিকে মামলাটি এজাহার হিসেবে গন্য করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা পুলিশ।

মামলার বাদি এজাহারে উল্লেখ করেন যে, গত ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় শহীদ ছাত্র-ছাত্রিদের স্বরণে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করতে উদ্যত হন। এসময় সাবেক মেয়র আহম্মেদ আলীসহ ৩৪ জন নামীয় ও অজ্ঞাত আরো ১০০ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে হুমকী প্রদর্শন করে এলা পাথাড়ি মারধর করে ও এলাকায় তীব্র আতংক ও ত্রাস সৃষ্টি করে মিছিল সহকারে শহরের দিকে চলে যায়।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, আদালতের আদেশ প্রাপ্ত হয়ে মামলাটি রুজু করা হয়েছে। যার মামলা নং- ০২/২৪ তাং- ১৯-০৮-২৪ ইং। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category